
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যে আইনটিকে নিজের প্রশাসনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে তুলে ধরেছিলেন, সেই ‘One Big Beautiful Bill’ কার্যকর হওয়ার এক বছর পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে আইনটি যুক্তরাষ্ট্রের করব্যবস্থা, অভিবাসন নীতি, স্বাস্থ্যসেবা, খাদ্য সহায়তা, শিক্ষা এবং জ্বালানি খাতে উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করেছে।
সমর্থকদের মতে, এই আইন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক করেছে এবং কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করছে। অন্যদিকে সমালোচকদের অভিযোগ, কর ছাড়ের সবচেয়ে বড় সুবিধা ধনী ব্যক্তি ও বড় ব্যবসা প্রতিষ্ঠান পেলেও নিম্ন ও মধ্য আয়ের বহু পরিবার স্বাস্থ্যসেবা ও সরকারি সহায়তা হারানোর ঝুঁকিতে পড়েছে।
আইনটির অন্যতম প্রধান অংশ হলো ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের সময় চালু হওয়া বড় কর ছাড়ের মেয়াদ আরও দীর্ঘ করা।
এই ব্যবস্থার আওতায় আগামী এক দশকে প্রায় ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের কর ছাড় বহাল থাকবে। হোয়াইট হাউস বলছে, এর ফলে কোটি কোটি মার্কিন নাগরিক কম আয়কর দিচ্ছেন। প্রশাসনের দাবি, অনেক মধ্যবিত্ত পরিবারও এর সুফল পাচ্ছে এবং ব্যবসায়িক বিনিয়োগে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।
তবে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরে কর ছাড় পাওয়া করদাতাদের উল্লেখযোগ্য অংশের বার্ষিক আয় এক লাখ ডলারের নিচে।
কর ছাড়ের বিপরীতে আইনটি স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার ব্যয় কমানোর পরিকল্পনা করেছে।
বিশ্লেষকদের মতে, আইনটির সব ধাপ কার্যকর হলে সবচেয়ে নিম্ন আয়ের পরিবারগুলোর বার্ষিক গড় সুবিধা প্রায় ১ হাজার ২০০ ডলার কমে যেতে পারে। অন্যদিকে উচ্চ আয়ের পরিবারগুলোর গড় আর্থিক সুবিধা বছরে প্রায় ১৩ হাজার ৬০০ ডলার পর্যন্ত বাড়তে পারে।
এছাড়া এই আইন ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিরও অন্যতম ভিত্তি। এর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার, অভিবাসন আইন প্রয়োগ এবং অবৈধ অভিবাসীদের বহিষ্কার কার্যক্রম সম্প্রসারণে বিলিয়ন বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী কিছু অভিবাসীর জন্য স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তার সুযোগও সীমিত করা হয়েছে।
অভিবাসন বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে স্কুল ভাউচারভিত্তিক কর-সুবিধা চালুর ব্যবস্থাও রাখা হয়েছে, যা শিক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
ফলে কর ছাড় ও ব্যয় কাঠামোর পরিবর্তনের ফলে আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রায় ৪ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের Congressional Budget Office-CBO। এসব কারণে
অর্থনীতিবিদদের একাংশ মনে করেন, দীর্ঘমেয়াদে এই ঋণের চাপ ভবিষ্যৎ বাজেট ও অর্থনৈতিক স্থিতিশী
