
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)-এ ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণসভা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং ‘মায়ের ডাক’-এর সংগঠক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় BUFT-এর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, শিল্পের চাহিদাভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের পোশাক শিল্পকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী অংশগ্রহণের প্রশংসা করে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে সরকারের শিক্ষা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ তুলে ধরে গবেষণা, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়ার সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;ইঞ্জিনিয়ার মো: এনায়েত হোসেন, নিট এম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রেসিডেন্ট, দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (ITET)।
সুমায়েল মুহাম্মদ মল্লিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হেড অফ অপারেশন), আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (ITET)।
ইঞ্জিনিয়ার এ. এস. এম. হাফিজুর রহমান (নিক্সন), নির্বাহী পরিচালক, আর. এইচ করপোরেশন এবং সাধারণ সম্পাদক, দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (ITET)।
আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও বিজিএমইএ-এর সাবেক সভাপতি এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)-এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ফারুক হাসান।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)-এর সম্মানিত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
এবংজুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের সদস্যবৃন্দ, গণঅভ্যুত্থানেশহীদ (BUFT) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সেলিম তালুকদারের পরিবারের সদস্যসহ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
–সংবাদ বিজ্ঞপ্তি
