দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসন কাটিয়ে অবশেষে নিজের দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। এর আগে থেকেই তারেক রহমানকে অভ্যর্থনা জানান অপেক্ষারত লাখো মানুষ। তাদের ভালোবাসায় অভিভূত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। সরাসরি দেখতে এসবি বাংলার ইউটিউব চ্যানেলে ক্লিক করুন–
