নিজস্ব প্রতিবেদক।।
নারায়ণগঞ্জে একটি দোকানঘর দখল করে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের করা হচ্ছিল বেশকিছুদিন ধরে। এজন্য নেতাদের কাছে ভাড়া চাইতে গেছিলেন ৫৭ বছর বয়সী ঘরমালিক জাহাঙ্গীর হোসেন। কিন্তু বিএনপি নেতাদের কাছে ভাড়া চাওয়ার দু:সাহস দেখানোয় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমন খবর ছাপা হয়েছে গণমাধ্যমে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ৫ জনকে বহিস্কার করা হয়। তাতে কী লাভ!
রাজনৈতিক সচেতনরো বলছেন, কী অদ্ভূত এক রাজনীতি চলছে বাংলাদেশে। সরকারি চাকরিতে কেউ অপরাধ করলে বদলী কিংবা বাহিনীর মধ্যে করা হয় ক্লোজড। আর রাজনীতিতে সাময়িক বহিস্কার। কিছুদিন পর সব স্বাভাবিক হয়ে যায়। এভাবে যে যখন সুযোগ পায়, সে তা কাজে লাগায়।
এর আগে তীব্র আন্দোলনের মুখে পতনের পর সাবেক শাসক শোষকরা এখন পলাতক। এসেছে নতুন দল। তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে স্থান।
এভাবে রাজনীতির মারপ্যাচে দিন দিন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে বাংলাদেশ। যারা যখন দেশ পরিচালনার নামে শোষণের ক্ষমতা হাতে নেয়, তারাই হয়ে ওঠে তখন মূর্তিমান আতংক। বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এর মাত্রা বিগত দিনের শাসক শোষকদের ছাপিয়ে গেছে। এই সরকার ক্ষমতায় আসার পরই মব জাস্টিজের মাধ্যমে সারাদেশ আতঙ্কে পরিণত হয়। সম্প্রতি রংপুরের গংগাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তা অবর্ণনীয়। সারাদেশে এত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন থাকলেও এই ঘটনা ঠেকানো যায়নি। এমনকি হামলার পর বাড়িঘর ছেড়ে শেষ সম্বলটুকু নিয়ে ভুক্তভোগীদের অন্যত্র চলে যেতে দেখা গেছে।
এর আগে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কর্মসূচি কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষ হয়ে ৪ জন নিহত হয়। আহত হয় কয়ে ‘শ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে করেই গোপালগঞ্জ ছাড়েন এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। এরপর সেখানে চলে যৌথবাহিনীর বিশেষ অভিযান। এতে অসংখ্য নিরিহ মানুষকেও ধরা হয় বলে খবরে জানা গেছে।
এদিকে চাঁদাবাজিতে তারকা খ্যাতি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ। তিনিসহ তার সমমনা আরো ৫ জন গত ২৬ জুলাই গুলশান এলাকায় সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে রিমান্ডে আছেন। ডেইলি স্টারের খবরে জানা গেছে, এই তারকা চাঁদাবাজ রিয়াদের নেতৃত্বে একটিদল এর আগে সাবেক এমপি আব্দুল কালাম আজাদের অফিসে হামলা চালিয়ে প্রায় ৫ কোটি টাকার চেক নিয়ে গেছে। গুণধর এই নেতাদের খবর অগণিত। এজন্যই বলা হয়- ক নিলে চাঁদা, খ নিলে ডোনেশন, গ নিলে ইয়ানত, ঘ নিলে হাদিয়া!
এরকম আরো খবর আছে, যেমন- ঢাকার যাত্রাবাড়ী থেকে শরিয়তপুর রুটে চলাচল করা শরিয়তপুর সুপার সার্ভিস নামের একটি পরিবহন কোম্পানির কাছে পাঁচ কোটি টাকা অথবা মাসে দশ লাখ টাকা চাঁদা দাবির একটি অভিযোগ ওঠে যাত্রাবাড়ী থানা যুবদলের একজন পদধারি নেতার বিরুদ্ধে। টাকা না পেয়ে ওই পরিবহনের বেশকয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আটই জুলাই থেকে তিন-চারদিন যাত্রাবাড়ী থেকে শরিয়তপুর সুপার সার্ভিসের বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়। বাসের কর্মচারীদেরও মারধর করার অভিযোগ ওঠে। পরে ওই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়।
এর আগে গত মার্চ মাসে চাঁদাবাজির অভিযোগে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
থেমে নাই আমলারাও। এরই মধ্যে সমাজকল্যাণ সচিব মো. মহিউদ্দিনঅবসরের একদিন আগে সরকারি টাকায় বিদেশ সফর করেছেন। তার সঙ্গে আছেন সমাজেসবার মহাপরিচালকসহ আরো চারজন। তারা হয়তো দেশকে উদ্ধার করবেন। এরকম ঘটনা অসংখ্য।
সচেতন অনেকে বলছেন, আগে সবাই ভাবতো নতুন প্রজন্ম কখনো পথ হারাবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশে ভবিষ্যতে কী হবে, সেটা বোঝা কঠিন।
